সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৬:২৬ পিএম
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মানবসম্পদ বিভাগের অধীনে `এমটিও` পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইন মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোট পাঁচজন প্রার্থীকে ফুল টাইম ভিত্তিতে এই পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ব্যবসায় প্রশাসনে স্নাতক বা বিবিএ ডিগ্রিধারী হতে হবে, যেখানে ম্যানেজমেন্ট অথবা মানবসম্পদ ব্যবস্থাপনা বা এইচআরএম বিষয়ে ডিগ্রি থাকা আবশ্যক। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৭ বছর। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাতিষ্ঠানিক নীতি অনুযায়ী আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন