নভেম্বর ১৮, ২০২৬, ১০:২৯ এএম
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি বিভাগে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত ১৭ নভেম্বর থেকেই এই পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৬ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইসিটি বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি-নির্ভর বিভিন্ন পরিষেবায় কাজের বাস্তব দক্ষতা এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকার শর্ত দেওয়া হয়েছে।
ফুলটাইম বা পূর্ণকালীন এই চাকরির জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদন করার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট কোনো বয়সসীমার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীরা রাজধানী ঢাকার গুলশানস্থ কার্যালয়ে অফিসিয়ালভাবে কাজ করবেন।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে জানানো হয়েছে যে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং নির্বাচিত প্রার্থীরা মূল বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও লাভ করবেন।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৬ নভেম্বর ২০২৬।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন