নভেম্বর ১৮, ২০২৬, ১১:৫৫ এএম
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস উদযাপন উপলক্ষে তিন কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায় এবার এই অনুদানের পরিমাণ এক কোটি টাকা বাড়ানো হয়েছে।
বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়ের মনোনীত প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর আগে গত বছর বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে দুই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা নির্ধারণ করেছেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন