নভেম্বর ১৭, ২০২৬, ০২:৪৪ পিএম
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি রিলেশনশিপ অফিসার (স্মল বিজনেস) পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১২ নভেম্বর ২০২৬ থেকে এই পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলায়। বিজ্ঞপ্তিতে এই পদের জন্য মোট লোকবল নিয়োগের সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ঋণ ঝুঁকি মূল্যায়ন এবং তা প্রশমনের কৌশলগুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক।
আবেদনকারীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পূর্ণকালীন বা ফুলটাইম এই চাকরিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্র হবে অফিসে।
বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে মাসিক বেতন ছাড়াও ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ব্যাংক এশিয়ার অফিশিয়াল ওয়েবসাইট (ব্যাংক এশিয়া বিডি ডট কম)-এর মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন