বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
ইসলামী বিশ্ববিদ্যালয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৪:৪৭ পিএম

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থিত সংগঠনটির দলীয় টেন্ট থেকে এ মিছিল শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা প্রশাসন ভবনের ভেতরে কয়েকবার টহল দেন। পরে পুনরায় মিছিল নিয়ে দলীয় টেন্টে এসে কর্মসূচি শেষ করেন তারা।

বিক্ষোভ মিছিলে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদ, সদ্য সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।