বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
সংসদীয় কূটনীতি

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে বৈঠক

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৩:৫৯ পিএম

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে বৈঠক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে নয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের ‘আইন প্রণয়ন প্রক্রিয়া’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্য পার্লামেন্টে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে চিফ হুইপসহ বাংলাদেশের মোট আটজন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদে আইন প্রণয়নের বিভিন্ন ধাপ ও পদ্ধতি, বিলের ধরন, পাবলিক বিল কমিটির ভূমিকা এবং আইন প্রণয়নের আগে ও পরে পর্যালোচনার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উভয় দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার কাঠামো, সংসদীয় চর্চা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করা হয়।

বৈঠকে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের প্যানেল অব চেয়ারসের সদস্য ভ্যালি ভাজ এমপি এবং হাউস অব লর্ডসের অবসর ও অংশগ্রহণবিষয়ক কমিটির চেয়ার ব্যারোনেস টেইলর অব বোল্টনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।