নভেম্বর ১৮, ২০২৬, ০৩:১৭ পিএম
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক। বুধবার দুপুর আড়াইটার দিকে সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির সংসদীয় দলের সকল সদস্য অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদের চলতি অধিবেশনের সার্বিক কার্যক্রম মূল্যায়ন এবং আগামী দিনের রাজনৈতিক ও সংসদীয় কৌশল নির্ধারণের উদ্দেশ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংসদীয় বৈঠক রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব বহন করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন