নভেম্বর ১৮, ২০২৬, ০২:০১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নতুন ও সংশোধিত বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে একনেকের এই সভা শুরু হয়। একটানা আলোচনা শেষে দুপুর সোয়া ১টায় বৈঠকটি সমাপ্ত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের এটি ছিল একনেকের সপ্তম সভা। বৈঠকে দেশের বিভিন্ন খাতের নতুন ও সংশোধিত মোট ২১টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন দিক বিবেচনা করে এসব প্রকল্প উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন