বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
রাজধানী

মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৩:২৮ পিএম

মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণের পর ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। পরিদর্শনের সময় তিনি পুড়ে যাওয়া বস্তির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। বুধবার (১৮ নভেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজে বস্তি পরিদর্শনের ছবিগুলো প্রকাশ করা হয়।

এর আগে মহাখালীর ওই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেকটর লিমা খানম জানান, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছু সময় বিলম্ব হয়।

পরে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিটের দীর্ঘ ১ ঘণ্টারও বেশি সময়ের অক্লান্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সকালের দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।