শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

জয়া আহসানের রূপের জাদু: সামাজিক মাধ্যমে নতুন ছবি

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:২২ পিএম

জয়া আহসানের রূপের জাদু: সামাজিক মাধ্যমে নতুন ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি প্রকাশ করে আবারও ভক্তদের দৃষ্টি কেড়েছেন।

স্নিগ্ধ গোলাপি রঙের পোশাক পরে টেবিলের সামনে ফুরফুরে মেজাজে বসে থাকার কয়েকটি স্থিরচিত্র তিনি সম্প্রতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। ছবিতে তাঁর মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠেছে। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, এই হাসিগুলোর কোনো পূর্বপরিকল্পনা থাকে না, আচমকাই ঠোঁটের কোণে তা ভেসে ওঠে। তাঁর এই অভিব্যক্তিতে সহমত প্রকাশ করে ভক্তরাও লিখেছেন যে হাসির জন্য কোনো পরিকল্পনার প্রয়োজন হয় না।

সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর থেকেই অভিনেত্রীর চিরসবুজ রূপ নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দুই বাংলায় সমান ব্যস্ত এই অভিনেত্রী কাজের বাইরে নিজের বাড়িতে অবসরে বাগান দেখভাল ও পোষা প্রাণীদের সঙ্গে সময় কাটান। অভিনয়ে তাঁকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‍‍`আজও অর্ধাঙ্গিনী‍‍` চলচ্চিত্রে, যা ভারতে মুক্তি পেয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।