বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রূপায়ণ সিটিতে ‘মাইন্ডফুল গজল নাইট’

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ১১:৩৬ এএম

রূপায়ণ সিটিতে ‘মাইন্ডফুল গজল নাইট’

রাজধানীর যান্ত্রিক ব্যস্ততার মাঝে একটু প্রশান্তির পরশ ছড়িয়ে দিতে রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হয়ে গেল ‘মাইন্ডফুল গজল নাইট’। নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত রূপায়ণ সিটির স্কাই ভিলার রুফটপে আয়োজিত এই অনুষ্ঠানটি গ্রাহক ও অতিথিদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।

গতকাল শুক্রবার রূপায়ণ সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই জমকালো আয়োজনের তথ্য জানানো হয়েছে।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় গজলশিল্পী মনজুরুল ইসলাম খান।

খোলা আকাশের নিচে স্কাই ভিলার মনোরম পরিবেশে তিনি একের পর এক হৃদয়স্পর্শী গজল পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মনোরঞ্জন করেন।

তার জাদুকরী কণ্ঠ, সুরের মূর্ছনা আর আবেগঘন পরিবেশনা মিলে তৈরি হয় এক অনিন্দ্যসুন্দর আবহ, যেখানে অতিথিরা মন্ত্রমুগ্ধের মতো ডুবে ছিলেন সুরের সাগরে। আয়োজকরা জানান, নিছক বিনোদন নয়, মনের খোরাক জোগাতেই এই ‘মাইন্ডফুল’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।অনুষ্ঠানে উপস্থিত রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, ‘রূপায়ণ সিটিতে আমরা গ্রাহকদের শুধু একটি আবাসনই দিচ্ছি না, বরং একটি পূর্ণাঙ্গ ও রুচিশীল জীবনধারা উপহার দিতে চাই।

এরই ধারাবাহিকতায় আমরা এই গজল নাইটের আয়োজন করেছি, যাতে আমাদের বাসিন্দারা মানসিক প্রশান্তি খুঁজে পান।’অন্যদিকে রূপায়ণ সিটির সিইও এম এ মাহবুবুর রহমান বলেন, ‘রূপায়ণ সিটি একটি জীবন্ত কমিউনিটি। এখানে সবাই একসাথে সংস্কৃতি চর্চা করে এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করে। এই ধরনের আয়োজন বাসিন্দাদের মধ্যে হৃদ্যতা ও বন্ধন আরও দৃঢ় করে।’ অতিথিরা জানিয়েছেন, রূপায়ণ সিটির এমন মননশীল আয়োজন তাদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নির্মল প্রশান্তির ছোঁয়া। ইট-কাঠের নগরে রূপায়ণ সিটি উত্তরা আবারও প্রমাণ করল যে এটি শুধুই একটি আবাসন প্রকল্প নয়, বরং সংস্কৃতি, বন্ধন ও আনন্দের এক পরিপূর্ণ কমিউনিটি।