রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক

মে ১১, ২০২৬, ১১:১৭ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় অভিনেতা

তেলেগু চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। হায়দরাবাদে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর ভারত কান্ত। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন উদীয়মান সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোক।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার রাতে হায়দরাবাদের আউটার রিং রোডের এক্সিট নম্বর ১২-এর কাছে এই দুর্ঘটনা ঘটে। 

তারা নেল্লোর থেকে হায়দরাবাদে ফিরছিলেন। পথে তাদের বহনকারী গাড়িটি একটি কনটেইনার ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।আদিবাতলা থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত এলাকাটি তাদের আওতাধীন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।এই খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। সাবেক ‘বিগ বস তেলুগু’ প্রতিযোগী আশু রেড্ডি এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ভারত কান্ত তার কাছে পরিবারের সদস্যের মতোই ছিলেন।

অভিনেতা, নৃত্যশিল্পী এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে ভারত কান্ত তেলেগু বিনোদন অঙ্গনে বেশ পরিচিত মুখ ছিলেন। ‘গ্রামাম’ ও ‘টেনান্ট’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেছিলেন। অন্যদিকে, সাই ত্রিলোক তেলেগু চলচ্চিত্রে একজন প্রতিশ্রুতিশীল সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন।