জুলাই ১৫, ২০২৬, ০৮:১৫ পিএম
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দর্শকদের আনন্দ দিতে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’। এই নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নাটকটিতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা।নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।
নাটকটির মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মান-অভিমান, ঝগড়া, দ্বন্দ্ব এবং নানান নাটকীয় পরিস্থিতি নিয়ে। ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের সমর্থকদের কর্মকাণ্ডের নানা মজার দিক ফুটে উঠেছে গল্পে।
জামাল ভূঁইয়া ও তাসনুভা তিশা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক ও তানভীরসহ অনেকে।নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি প্রতি সপ্তাহের শনি ও রবিবার চ্যানেল আইতে রাত ১০টা ১০ মিনিটে প্রচার হচ্ছে। ফুটবল তারকাকে অভিনয়ের জগতে দেখার বিষয়টি দর্শকদের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন