রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন রাশমিকা মান্দানা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৪:৪৮ পিএম

শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন রাশমিকা মান্দানা

ছবি : সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নতুন একটি সিনেমার শুটিং করার সময় মারাত্মক আঘাত পেয়েছেন। অ্যাকশন ও নৃত্যদৃশ্যের দৃশ্যধারণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আঘাত গুরুতর হওয়ায় তাকে অবিলম্বে চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে এ ধরনের আঘাত সচরাচর দেখা গেলেও কোনো অভিনেত্রীর ক্ষেত্রে এমন ঘটনা অত্যন্ত বিরল বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। দুর্ঘটনার ফলে তার হিপ টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ক্যামেরার সামনে ফিরতে পারছেন না।

তিনি সম্প্রতি ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামক দুটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। কোন সিনেমার দৃশ্যায়নের সময় এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে এই চোটের কারণে তার বর্তমান সব কাজের সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।চলতি বছরের ছাব্বিশ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন এই জনপ্রিয় অভিনেত্রী। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পর তিনি পুনরায় শুটিংয়ে ফিরবেন।