বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শুটিংয়ে চোট পেয়ে হাসপাতালে কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ১১:২৩ এএম

শুটিংয়ে চোট পেয়ে হাসপাতালে কার্তিক আরিয়ান

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান শুটিং সেটে এক দুর্ঘটনার শিকার হয়েছেন। পরিচালক কবীর খানের নতুন একটি সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে হাঁটুতে গুরুতর আঘাত পেয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটির শুটিং একেবারে শেষ পর্যায়ে ছিল। 

একটি জটিল অ্যাকশন দৃশ্যে স্টান্ট করার সময় হঠাৎ করেই হাঁটুতে চোট পান এই তারকা। দুর্ঘটনার পরপরই সেটের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং তাকে দ্রুত মুম্বাইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা শেষে তার হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।

দীর্ঘদিন ধরে পেশাদার অ্যাকশন প্রশিক্ষকের অধীনে এই বিশেষ দৃশ্যটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কার্তিক। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে এখন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেন। ফলে তার আগামী কয়েকটি প্রজেক্টের সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

কবীর খানের পরিচালনায় এটি কার্তিকের দ্বিতীয় সিনেমা। এর আগে তাদের জুটির ‍‍`চান্দু চ্যাম্পিয়ন‍‍` সিনেমাটি দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি কার্তিককে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছিল। নতুন এই সিনেমাটির সঙ্গে কার্তিকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ডোপামিন স্টুডিওস যুক্ত রয়েছে। এছাড়া আগামীতে ‍‍`নাগজিলা‍‍` ও ‍‍`ক্যাপ্টেন ইন্ডিয়া‍‍` নামের আরও কয়েকটি বড় বাজেটের সিনেমায় তাকে পর্দায় দেখা যাবে।