রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইমরানের মুখে পরীমনির প্রশংসা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১২:২৭ পিএম

ইমরানের মুখে পরীমনির প্রশংসা

ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির ভূয়সী প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার একটি গানের শুটিংয়ের সময়কার দুটি ছবি শেয়ার করে তিনি জানান, গানটিতে পরীমনিকে ‘অপূর্ব সুন্দর’ লেগেছিল। তার এই পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ইমরান ক্যাপশনে লেখেন, “তুই কি আমার হবি রে' এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো।”

মূলত, ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় ব্যবহৃত জনপ্রিয় এই গানটির স্মৃতিচারণ করতেই এই পোস্ট দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গায়ক। তিনি আরও জানান, গানটি ইতোমধ্যে ১২৬ মিলিয়ন (সাড়ে ১২ কোটি)-এর বেশি ভিউ পেয়েছে।

উল্লেখ্য, ‘তুই কি আমার হবি রে’ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন কনা। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন ইমরান নিজেই। পর্দায় এই গানের সঙ্গে ঠোঁট মেলান অভিনেতা সিয়াম আহমেদ ও পরীমনি। গানটির দৃষ্টিনন্দন দৃশ্যায়ন এবং সিয়াম-পরীমনির রসায়ন সে সময় দর্শকদের মাঝে ব্যাপক সমাদৃত হয়েছিল।