রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোরদের স্বর্ণপদক জয়

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:৩৭ পিএম

রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোরদের স্বর্ণপদক জয়

ছবি - সংগৃহীত

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশান কম্পিটিশান এন্ড এক্সিবিশান (ওয়াইস) ২০২৫-এ 'কিডজানা-আকাশ পাঠাবো' নামের বাংলাদেশি একটি দল স্বর্ণপদক অর্জন করেছে। কুয়ালালামপুরের সেগি ইউনিভার্সিটিতে ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় দেড় শতাধিক দল অংশ নেয়।

'কিডজানা'র সার্বিক তত্ত্বাবধানে এই দলটির উদ্ভাবিত রোবটটির নাম 'জেফিরন'। এটি একটি ডিজাস্টার ম্যানেজমেন্ট রোবট, যা আইটি ও রোবটিক্স ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করে। 'জেফিরন' বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ২০টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে আগুন নেভানো, স্বাস্থ্য পরীক্ষা, তাপমাত্রা-গ্যাস পর্যবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।

এই রোবটটি তৈরি করেছে সাফি বিন সুলতান, সাফওয়ান সাদাদ এবং সাবিক বিন সুলতান নামের তিন কিশোর। তাদের উপদেষ্টা হিসেবে ছিলেন কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোসাদ্দেক হোসেন।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, পাকিস্তান, ফিলিপাইন, হংকং, তুরস্ক, তিউনিসিয়া ও আলজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক দল অংশ নেয়।