নভেম্বর ২৯, ২০২৫, ১১:২০ পিএম
কর্মজীবীদের জন্য কাঠবাদাম হলো এক চমৎকার সমাধান। এটি শুধু পুষ্টি জোগায় না; বরং শরীরের অক্সিডেটিভ স্ট্রেস বা চাপ কমিয়ে দেয়। কাঠবাদাম হৃদরোগ, ডায়াবেটিস, হাড়ের সমস্যা, অনিদ্রা ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া থেকে রক্ষা করে।
| পুষ্টি উপাদান | পরিমাণ |
| ক্যালরি | ১৬০ |
| প্রোটিন | ৬ গ্রাম |
| স্বাস্থ্যকর চর্বি | ১৪ গ্রাম (মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড) |
| ভিটামিন ই | ৭.৩ মিলিগ্রাম (দৈনিক চাহিদার ৩৭%) |
| ম্যাগনেসিয়াম | ৭৬ মিলিগ্রাম (দৈনিক চাহিদার ১৯%) |
বাদামের বাদামি খোসায় প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং প্রদাহ দূর করে।আপনার সারা দিনের জন্য প্রয়োজনীয় প্রাণশক্তি জোগাতে দিনে এক মুঠো কাঠবাদাম খাওয়াই যথেষ্ট। এক মুঠোয় ধরবে ৭-৮টি কাঠবাদাম।
| সময় | উপকারিতা |
| সকালে খালি পেটে | সবচেয়ে ভালো সময়, সারা দিন শরীরে শক্তি জোগায়। |
| ব্যায়ামের আগে | শরীরে দ্রুত শক্তি সঞ্চার করে। |
| ব্যায়ামের পর | গ্রিক ইয়োগার্টের সঙ্গে খেলে পেশির ক্ষয়পূরণে সাহায্য করে। |
| রাতে | ঘুম ভালো হয়, কারণ ম্যাগনেসিয়াম উদ্বেগ কমায় ও অনিদ্রা দূর করে। |
| স্ন্যাকস হিসেবে | অস্বাস্থ্যকর স্ন্যাকসের বদলে খেলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে ও ওজন কমাতে সাহায্য করে। |
আপেল বা কলার সঙ্গে: আঁশ ও প্রাকৃতিক শর্করার ভারসাম্য বজায় রাখে।
টক দই বা দুধে: ক্যালসিয়াম ও প্রোটিন বৃদ্ধি পায়।
গরম দুধ + হলুদ বা দারুচিনি: সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয় তৈরি হয়।
ডার্ক চকলেটের সঙ্গে: অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, হৃৎপিণ্ডের জন্যও উপকারী।
ওটমিল, চিড়া বা সুজির সঙ্গে: মচমচে হয়ে স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন যুক্ত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন