রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ১৯০

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:৫৫ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ১৯০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন নতুন রোগী। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনিবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে), যার সংখ্যা ৮৩ জন। অন্যান্য এলাকার সংক্রমণের হার নিচে দেওয়া হলো:

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩৭ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৩৯ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৭ জন। ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৩ জন।

চলতি বছরের শুরু থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৫৯৭ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৫ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১৯০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির ওপর পুনরায় গুরুত্বারোপ করা হয়েছে।