রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৪:৪৩ পিএম

হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

হামের চিকিৎসা ও সতর্কতা।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৪২ জনের মৃত্যু হলো। সংক্রমণের এই ধারা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩০৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৮১৩ জনে পৌঁছেছে। 

নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন, যা গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮ হাজার ৬২২ জনে দাঁড়িয়েছে।হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও সন্দেহজনক উপসর্গে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। 

ইতিমধ্যে ৪৬ হাজার ২১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্তদের বেশিরভাগই শিশু, তাই দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।