রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

একদিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৪:৪৪ পিএম

একদিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৯২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাতজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৩৬ জন এবং নিশ্চিত হামে ৯২ শিশুর প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮০ হাজার ১০৪ জন। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।

গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত ৬৫ হাজার ২৩৭ জন শিশু হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন। বর্তমানে সারাদেশে হাম পরিস্থিতির ওপর নজর রাখছে স্বাস্থ্য বিভাগ।