বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০৫:৩৬ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এই নির্দিষ্ট সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক হালনাগাদ বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮১৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে।

একই সময়ের মধ্যে নতুন করে আরও ৫০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৮১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ায় দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৭ হাজার ৯৩০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে বলে দিনাজপুর টিভি ডট কম-এর খবরে জানা গেছে।