রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

থামছে না ডেঙ্গুর প্রকোপ, একদিনে ঝরে গেল আরও ৯টি প্রাণ?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৫:২০ পিএম

থামছে না ডেঙ্গুর প্রকোপ, একদিনে ঝরে গেল আরও ৯টি প্রাণ?

ছবি - সংগৃহীত

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মশাবাহিত এই রোগটি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২ জন।রোববার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানীসহ সারাদেশেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৪২ জন রোগীর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কতজন এবং ঢাকার বাইরের হাসপাতালে কতজন ভর্তি হয়েছেন, তা আজকের বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এডিস মশার বংশবিস্তার রোধে ঘরবাড়ি ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং জমে থাকা পানি অপসারণের উপর জোর দিয়েছেন। জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও তাগিদ দিয়েছেন তারা।