রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুহূর্তেই জানুন ছবি আসল নাকি এআই-তে তৈরি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ১২:৪০ পিএম

মুহূর্তেই জানুন ছবি আসল নাকি এআই-তে তৈরি

আজকের ডিজিটাল যুগে অনলাইনে আসল ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবির মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আধুনিক এআই টুলস এত বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারে যে, সাধারণ চোখে তা আসল ফটোগ্রাফের মতোই দেখায়।

তবে এই সমস্যার সমাধান হিসেবে গুগল তাদের জেমিনি অ্যাপে নতুন একটি সুবিধা এনেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা মুহূর্তেই ছবির সত্যতা যাচাই করতে পারবেন।

অনলাইনে ভুয়া কনটেন্ট ছড়ানোর ঝুঁকি কমাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কয়েক সেকেন্ডেই ছবির সত্যতা যাচাই করা সম্ভব:গুগল জেমিনি ও SynthID: এটি এই সমস্যার সর্বশেষ সমাধান।

ব্যবহারকারী গুগল জেমিনি অ্যাপে কোনো ছবি আপলোড করে যদি জিজ্ঞাসা করেন "Was this created by Google AI?" বা "Is this AI generated?", তবে জেমিনির SynthID প্রযুক্তি কাজ করবে। যদি ছবিটি গুগলের কোনো এআই টুল দিয়ে তৈরি হয়ে থাকে, তবে SynthID প্রযুক্তি ছবির উৎস এবং একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা জলছাপ শনাক্ত করে দেখাবে।মেটাডেটা বিশ্লেষণ: একটি ছবির সঙ্গে এর মেটাডেটা বা ডেটা সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকে। এর মধ্যে ছবি তোলার তারিখ, সময়, ক্যামেরা মডেল বা সম্পাদনার ইতিহাস জানা যায়।

কোনো ছবি এআই দিয়ে তৈরি বা গভীরভাবে সম্পাদনা করা হলে মেটাডেটা বিশ্লেষণ করে অসঙ্গতি খুঁজে পাওয়া যেতে পারে।পিক্সেল প্যাটার্ন চেকিং: এআই মডেল দ্বারা তৈরি ছবিতে প্রায়শই এমন কিছু পিক্সেল প্যাটার্ন বা বিন্যাস থাকে যা মানব চোখে দৃশ্যমান নয়, কিন্তু উন্নত ইমেজ ডিটেকশন সফটওয়্যার তা চিহ্নিত করতে পারে।রিভার্স ইমেজ সার্চ: ছবির উৎস খুঁজে বের করার জন্য রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করা যেতে পারে। ছবিটি আগে কোথায় প্রকাশিত হয়েছে, তা খুঁজে পেলে এর সত্যতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার, ই-কমার্স ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী—সবার জন্যই ভুয়া ছবি এড়ানো গুরুত্বপূর্ণ। এআই ছবি প্রকাশের প্রবণতা বাড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই টুলসগুলো ব্যবহার করে ব্যবহারকারীরা যেমন ভুয়া তথ্য থেকে রক্ষা পান, তেমনি ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতাও বজায় থাকে।