রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার,

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০১:১৮ পিএম

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার,

ব্যবহারকারীদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ এবার এমন একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে সহজে নিজের মুড, ভাবনা বা গুরুত্বপূর্ণ বার্তা অন্যদের জানানো যাবে।

ঠিক ইনস্টাগ্রাম নোটের মতো কাজ করা এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের ‘About’ সেকশনে বড় পরিবর্তন এনেছে। এই ফিচারের মাধ্যমে ব্যস্ত সময়ে বা আলাদা করে মেসেজ না পাঠিয়েও এখন সবাই আপনার অবস্থা মুহূর্তেই বুঝে নিতে পারবে।

মার্ক জাকারবার্গের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নিয়মিত ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে নতুন ফিচার যোগ করে। নতুন এই 'About' নোট প্রোফাইল ছবির উপরের ছোট বাবলের মধ্যেই দেখা যাবে।

ফলে কেউ আপনার চ্যাট খুললেই সেটি তার চোখে পড়বে এবং চাইলে আপনার নোটে রিপ্লাইও দেওয়া যাবে।যদি আপনি নতুন এই ‘About’ নোট ফিচারটি ব্যবহার করতে চান, তবে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:

হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।

প্রোফাইল ছবিতে ক্লিক করুন, এর মাধ্যমে 'About' সেকশনটি খুলবে।

যে মুড বা বার্তাটি আপনি শেয়ার করতে চান, সেটি সেখানে লিখুন।

কারা এটি দেখতে পাবে এবং কতক্ষণ এটি দৃশ্যমান থাকবে, তা সিলেক্ট করুন।

অনেক সময় ব্যস্ততার কারণে বার্তা দেখার সুযোগ হয় না। তখন একটি ছোট নোটে যদি লেখা থাকে 'ব্যস্ত আছি' বা 'মিটিংয়ে আছি', তাহলে অন্যরা সহজেই আপনার অবস্থা বুঝে যাবে। এছাড়া, নিজের অনুভূতি বা ভাবনা-চিন্তাও এই 'About' নোটে খুব সহজে শেয়ার করা যাবে।