নভেম্বর ২৯, ২০২৫, ১০:২২ এএম
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা—হোয়াটসঅ্যাপ পে (WhatsApp Pay)। এই ফিচারটি আপনাকে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেওয়ার সুবিধা দেবে।
সহজ ভাষায় বললে, আপনার যে কোনো চেনা মানুষকে মেসেজ করার মতো করেই টাকা পাঠাতে পারবেন।এই সুবিধাটি ব্যবহারের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করতে হবে।
অ্যাকাউন্ট সেটআপ: প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে ‘Payments’ অপশনে যান। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই সিস্টেমের মাধ্যমে লিংক করুন। ইউপিআই আইডি ও পিন সেট করুন।
টাকা পাঠানো: যার কাছে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন। Payment অপশনটি চাপুন। টাকার পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন।
টাকা গ্রহণ করা:
যিনি টাকা পাবেন, তাকেও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করে রাখতে হবে।
টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করে ইউপিআই পিন, যা শুধু আপনি জানেন। এ ছাড়া পুরো লেনদেনটি এন্ড-টু-এন্ড (End to End) এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে, যেমনটা আপনার মেসেজে থাকে।
হোয়াটসঅ্যাপের এই সহজ ফিচারটি দৈনন্দিন লেনদেনকে অনেক মসৃণ করে তুলতে পারে। এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর ভারতের ১০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট করপোরেশন (NPCI) হোয়াটসঅ্যাপ পে-র ওপর থাকা সীমাবদ্ধতাগুলো তুলে নিয়েছে, ফলে এটি এখন আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন