সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:২৩ পিএম
সড়কে শৃঙ্খলা রক্ষা ও পুলিশ সদস্যদের সহায়তা করতে চীনের প্রধান শহরগুলোর রাস্তায় কাজ শুরু করেছে অত্যাধুনিক ট্রাফিক রোবট।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও বিশেষ সেন্সরযুক্ত এসব রোবট স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে পারছে। বিশেষ করে জেব্রাক্রসিংয়ে পথচারীদের চলাচলের সময় নজরদারি, নিষিদ্ধ স্থানে গাড়ি পার্কিং রোধ এবং ট্রাফিক সংকেত অমান্যকারী যানবাহন চিহ্নিত করতে সরাসরি ভূমিকা রাখছে এই প্রযুক্তি।
সড়কে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রোবটগুলোতে স্থাপন করা হয়েছে উচ্চ রেজ্যুলেশনের ক্যামেরা ও স্পিকার। এর মাধ্যমে ট্রাফিক নিয়ম অমান্যকারী পথচারী ও চালকদের তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা দেওয়া সম্ভব হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ট্রাফিক তথ্য ও পথনির্দেশনা দিয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্বয়ংক্রিয় যন্ত্রগুলো।
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই ব্যবস্থাপনা পুলিশের ওপর শারীরিক চাপ ও কাজের চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন