বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক কালারওএস ১৭ আপডেট পেল ওয়ানপ্লাস ১২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৯:০৯ এএম

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক কালারওএস ১৭ আপডেট পেল ওয়ানপ্লাস ১২

ওয়ানপ্লাস ১২ স্মার্টফোন

বাজারে আসার পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে ওয়ানপ্লাস ১২ ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। সম্প্রতি এই ডিভাইসের ব্যবহারকারীদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছে নির্মাতা প্রতিষ্ঠান। কথা ছিল চলতি মাসের মাঝামা সময়ে আপডেটটি আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ওয়ানপ্লাস ১২ ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক কালারওএস ১৭ আপডেট উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ২০২৩ সালের এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি আরও আধুনিক ও আকর্ষণীয় ফিচারের অভিজ্ঞতা পাবে।

প্রাথমিক পর্যায়ে এই নতুন আপডেটটি কেবল ভারতের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ওভার-দ্য-এয়ার বা ওটিএ ফরম্যাটে সিপিএইচ২৫৭৩ আন্ডারস্কোর সতেরো পয়েন্ট শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট একশো ডব্লিউএক্স জিরো ওয়ান সংস্করণে আপডেটটি পাঠানো হচ্ছে। বরাবরের মতো এই সফটওয়্যার আপডেটটিও পর্যায়ক্রমে বা ব্যাচ আকারে ছাড়া হচ্ছে। ফলে সব ডিভাইসে নোটিফিকেশন পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। আশা করা হচ্ছে, খুব দ্রুতই বিশ্বের অন্যান্য দেশের বাজারগুলোতেও এই আপডেট ছড়িয়ে দেওয়া হবে।

নতুন এই অপারেটিং সিস্টেমে যুক্ত করা হয়েছে বিশাল সব পরিবর্তন ও নতুন ফিচার। ইন্টারফেসে এসেছে সম্পূর্ণ নতুন ফ্লুইড ডিজাইন, যা পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে নতুন লুমিনাস রেন্ডারিং ইঞ্জিন। এর মাধ্যমে পুরো সিস্টেমে চমৎকার আলো ও তরল অ্যানিমেশনের প্রভাব দেখতে পাবেন ব্যবহারকারীরা। এছাড়া অলওয়েজ-অন ডিসপ্লে থেকে শুরু করে লক স্ক্রিন এবং হোম স্ক্রিন পর্যন্ত যুক্ত হয়েছে নতুন ফ্লুইড ক্লক। নতুনভাবে সাজানো হয়েছে কুইক সেটিংস ও নোটিফিকেশন ড্রয়ার। সিস্টেমের ডিফল্ট অ্যাপগুলোতেও এসেছে আধুনিক লুক এবং ফ্লোটিং-আইল্যান্ড নেভিগেশন ডিজাইন।

স্মার্টফোনটির কার্যক্ষমতা বাড়াতে ল্যামিনার ফ্লো ইঞ্জিন আরও উন্নত করা হয়েছে। এতে যুক্ত হয়েছে বুদ্ধিমান মেমরি ম্যানেজমেন্ট, যা কাজের গতি কমা বা ল্যাগ ভাব দূর করবে এবং অপ্রয়োজনে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ বন্ধ হয়ে যাওয়া রোধ করবে। মাইন্ড স্পেস ফিচারের মাধ্যমে এখন যেকোনো নথিপত্র সংরক্ষণ ও সারসংক্ষেপ তৈরি করা সম্ভব। এছাড়া ভ্রমণপ্রেমীদের জন্য এটি তৈরি করবে একটি বিশেষ ট্রাভেল ম্যাপ। এআই সাজেস্ট ও লাইভ অ্যালার্ট ফিচারের সাহায্যে ট্রেন ও ফ্লাইটের সময়সূচীর পাশাপাশি উবার ও ওলার মতো রাইডের রিয়েল-টাইম স্ট্যাটাস জানা যাবে।

নতুন আপডেটটিতে যুক্ত করা হয়েছে এআই হাইলাইটস নামের একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে আবহাওয়া, ক্যালেন্ডার ইভেন্ট এবং ট্রেন্ডিং খবর একসঙ্গে দেখা যাবে। সঙ্গে রয়েছে একদম নতুন একটি অনুবাদ বা ট্রান্সলেট অ্যাপ, যা আরও দ্রুত রিয়েল-টাইম অনুবাদ করতে সক্ষম। নিরাপত্তা ব্যবস্থার দিক থেকেও কালারওএস ১৭ বেশ শক্তিশালী। ভিডিও কলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মুখমণ্ডল পরিবর্তনের অপচেষ্টা বা এআই ফেস সোয়পিং এবং স্ক্যাম কলে এআই-জেনারেটেড কণ্ঠস্বর শনাক্ত করতে পারবে এই সিস্টেম। সব মিলিয়ে ওয়াপ্লাস ১২ ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে এই আপডেট।