রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: গুরুত্বপূর্ণ বার্তা মনে করিয়ে দেবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:০৯ পিএম

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: গুরুত্বপূর্ণ বার্তা মনে করিয়ে দেবে

ছবি - সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে এসেছে, যা তাদের গুরুত্বপূর্ণ বার্তাগুলো মনে করিয়ে দেবে। নতুন এই ফিচারটির নাম 'নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস'।

হোয়াটসঅ্যাপে প্রতিদিন অসংখ্য মেসেজের ভিড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায় বা ভুলে যাওয়া হয়। এই সমস্যার সমাধানেই নতুন এই ফিচারটি বিশেষভাবে কার্যকর হবে। এখন থেকে যেকোনো মেসেজেই 'রিমাইন্ডার' সেট করা যাবে। নির্দিষ্ট সময় সেট করে দিলে সেই বার্তাটি নির্ধারিত সময়ে ব্যবহারকারীর স্ক্রিনে ভেসে উঠবে।

যেসব মেসেজে রিমাইন্ডার সেট করা হবে, সেগুলোর পাশে একটি 'রিমাইন্ডার' আইকন দেখা যাবে। সময়মতো বার্তাটি ভেসে ওঠার পর স্বয়ংক্রিয়ভাবে সেই আইকনটি অদৃশ্য হয়ে যাবে। এটি গুরুত্বপূর্ণ কাজ বা তথ্য মনে রাখতে বিশেষভাবে সহায়তা করবে।

বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। আইফোনে হোয়াটসঅ্যাপের ২৫.২৫.৭৪ ভার্সনে এটি ব্যবহার করা যাচ্ছে। তবে, খুব শিগগিরই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।