অক্টোবর ৭, ২০২৫, ০৪:৪৬ পিএম
ই-মেইল পাঠানো থেকে শুরু করে বিভিন্ন অনলাইন সেবা ব্যবহারের জন্য জিমেইল এখন আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু অনেক সময় পাসওয়ার্ড বা নিজের ই-মেইল আইডি ভুলে যাওয়ার কারণে আমরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি না। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আপনার হারিয়ে যাওয়া জিমেইল অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।
পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন প্রথমে গুগলের অ্যাকাউন্ট রিকভারি ওয়েবসাইটে (g.co/recover) যান। নির্ধারিত বক্সে আপনার জিমেইল ঠিকানাটি লিখে ‘Next’ বাটনে ক্লিক করুন। গুগল আপনাকে আপনার মনে থাকা সর্বশেষ কোনো পাসওয়ার্ড দিতে বলবে। যদি সেটিও মনে না থাকে, তাহলে ‘Try another way’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা রিকভারি ফোন নম্বর অথবা বিকল্প ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে।
সেই কোডটি সঠিকভাবে প্রদান করলেই আপনি একটি নতুন পাসওয়ার্ড সেট করার সুযোগ পাবেন এবং আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে পারবেন।ই-মেইল আইডি ভুলে গেলে যা করবেন অনেকে পাসওয়ার্ডের পাশাপাশি নিজের ই-মেইল আইডি বা ইউজার নেমও ভুলে যান। সেক্ষেত্রে, একই ওয়েবসাইটে গিয়ে ‘Forgot email?’ অপশনে ক্লিক করুন। পরের ধাপে আপনাকে আপনার রিকভারি ফোন নম্বর বা বিকল্প ই-মেইল ঠিকানাটি দিতে হবে।
এরপর অ্যাকাউন্টে ব্যবহৃত আপনার পুরো নামটি লিখতে বলা হবে। এই তথ্যগুলো সঠিক থাকলে গুগল আপনার ফোন বা ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি সঠিকভাবে দিলেই ওই ফোন নম্বর বা ই-মেইলের সঙ্গে যুক্ত থাকা আপনার সকল জিমেইল আইডির একটি তালিকা দেখতে পাবেন। সেখান থেকে নিজের অ্যাকাউন্টটি বাছাই করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করলেই আপনি আবার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।এই পদ্ধতিগুলো জানা থাকলে ভবিষ্যতে অ্যাকাউন্টের তথ্য ভুলে গেলেও দুশ্চিন্তামুক্ত থাকা যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন