রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টেলিযোগাযোগ অধ্যাদেশের নতুন খসড়া প্রকাশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ১১:৫৯ এএম

টেলিযোগাযোগ অধ্যাদেশের নতুন খসড়া প্রকাশ

বাংলাদেশ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকার সুরক্ষার লক্ষ্যে বড় ধরনের পরিবর্তন আসছে।সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ 'বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর নতুন খসড়া প্রকাশ করেছে।এই খসড়ার প্রধান আকর্ষণ: প্রস্তাবিত এই অধ্যাদেশে বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপ-এর বিধান যুক্ত করা। এর ফলে টেলিযোগাযোগ খাতে নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।মতামত দেওয়ার সুযোগ: সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ জনগণের অবগতির জন্য খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

আপনার মতামত অনলাইনে ই-মেইল ([email protected])-এর মাধ্যমে অথবা ডাকযোগে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এই ঠিকানায় পাঠানো যাবে।মতামত দেওয়ার শেষ সময়: আগামী ১৫ নভেম্বর।জনগণ ও অংশীজনদের এই বিষয়ে মতামত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।