নভেম্বর ৫, ২০২৫, ১২:১৮ পিএম
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ খবর!জনপ্রিয় যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে ফেসবুকের মতো 'কভার ফটো' দেওয়ার সুবিধা যুক্ত হচ্ছে। এত দিন এই সুবিধা কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকান্ট ব্যবহারকারীরা ভোগ করতেন।এবার সাধারণ ব্যবহারকারীরাও তাদের প্রোফাইলকে আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে সাজানোর সুযোগ পাবেন।
নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষাধীন এই ফিচারে ব্যবহারকারীরা প্রোফাইল সেটিংস থেকেই কভার ফটো নির্বাচন করতে পারবেন।এছাড়াও, ফিচারটির সঙ্গে নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা তাদের কভার ফটো কে দেখতে পারবে, তা নির্ধারণ করতে পারবেন। এতে তিনটি বিকল্প থাকবে:
-
Everyone: সবার জন্য উন্মুক্ত।
-
My Contacts: শুধুমাত্র সংরক্ষিত কন্টাক্টলিস্টের ব্যক্তিরা দেখতে পারবেন।
-
Nobody: কভার ফটো কেউ দেখতে পারবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি বিটা সংস্করণে চালু করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন