নভেম্বর ৮, ২০২৫, ০৩:২২ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে ইসলামাবাদ ও তেহরান একসঙ্গে কাজ করবে। পাশাপাশি, সন্ত্রাসবাদ নির্মূলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে দুই দেশ। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পার্লামেন্টের স্পিকার ডঃ মোহাম্মদ বাগের গালিবাফের বৈঠকের পর দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান।তিনি উল্লেখ করেন, উভয় দেশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং দুর্ভাগ্যবশত উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার হয়েছে।
তিনি বলেন, ইরান ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচক সহযোগিতা বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি বিশ্বজুড়ে সকল অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে দুই দেশ।অন্যদিকে, সম্প্রতি ইরান-ইসরাইল যুদ্ধে সময় তেহরানকে সমর্থন দেওয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গালিবাফ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন