নভেম্বর ১১, ২০২৫, ০৭:৩৯ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে প্রতিবেশী ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। এই মর্মান্তিক ঘটনায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে চীন, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। দিল্লির লাল কেল্লা এলাকার কাছে ঘটে।
এই বিস্ফোরণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবরে বিশ্বনেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে গত সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের খবরে তিনি অত্যন্ত মর্মাহত।
এই কঠিন সময়ে ভারতের পাশে শ্রীলঙ্কা রয়েছে বলে আশ্বাস দিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একইভাবে মালদ্বীপের পক্ষ থেকেও এই ঘটনায় শোক জ্ঞাপন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ জানিয়েছেন যে এই মর্মান্তিক ক্ষতিতে তারা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাদের আন্তরিক সমবেদনা রয়েছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকিও এই ঘটনায় শোক প্রকাশ করে ভারতের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
পাশাপাশি ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং দিল্লি বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করা বার্তায় তিনি উল্লেখ করেন যে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে তিনি মর্মাহত এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি তার গভীর সমবেদনা রইল। প্রতিবেশী রাষ্ট্রগুলোর এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আঞ্চলিক কূটনীতিতে সংহতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন