রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৫, ১২:২০ পিএম

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া যারা মার্কিন নাগরিক নন, তাদের জন্য সকল ফেডারেল সুবিধা ও ভর্তুকি বাতিল করা হবে। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালের দেওয়া পোস্টে তিনি একথা জানান।

খবর সিবিএস নিউজের।ট্রাম্প অবশ্য তৃতীয় বিশ্বের দেশ হিসাবে কোন দেশ বিবেচিত হবে, তা নির্দিষ্ট করে বলেননি।ট্রাম্প তার পোস্টে জানান, নির্বাচিত হলে তিনি একাধিক কঠোর অভিবাসন নীতি গ্রহণ করবেন:

স্থায়ী স্থগিতাদেশ: তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে।অনুমতি বাতিল: পূর্বসূরী জো বাইডেনের সময় দেওয়া লাখ লাখ অভিবাসন অনুমতি বাতিল করবেন।অপসারণ: 'যুক্তরাষ্ট্রের জন্য যারা প্রয়োজনীয় নয়' কিংবা 'যুক্তরাষ্ট্রকে ভালোবাসে না', তাদের সবাইকে অপসারণ করা হবে।

সুবিধা বাতিল: যারা মার্কিন নাগরিক নন, তাদের ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করা হবে।নাগরিকত্ব বাতিল: তিনি আরও জানান, 'ঘরোয়া শান্তি নষ্টকারী' নাগরিকদের নাগরিকত্বও বাতিল করা হবে।