নভেম্বর ৮, ২০২৬, ০৯:২৭ পিএম
সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর তেল সংরক্ষণাগারে হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
এর আগে দেশটির রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছিল গোষ্ঠীটি। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের আবকাইক শহরে অবস্থিত আরামকোর একটি স্থাপনায় দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর পাঠানো হয়েছে।
তবে কিং খালিদ বিমানবন্দর কিংবা আরামকোর তেল সংরক্ষণাগার বা স্থাপনায় হামলার এই দাবির বিষয়ে সৌদি সরকার বা তেল কোম্পানিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন