নভেম্বর ২৯, ২০২৫, ১২:৫২ পিএম
পাকিস্তানের লোরালাই ও আশেপাশের এলাকায় শনিবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছেন। খবর জিও নিউজের।
জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪ এবং এর কেন্দ্রস্থল ছিল লোরালাইয়ের দক্ষিণ-পূর্ব থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে।
প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, এই মাসের শুরুতে এবং গত মঙ্গলবারও পাকিস্তানের বিভিন্ন এলাকায় ছোটখাটো ভূমিকম্প হয়েছে।
দেশটির বেলুচিস্তান প্রদেশ মূলত ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। ২০০৮ সালের বড় ভূমিকম্পে এই অঞ্চলে ২০০ জনের বেশি নিহত ও হাজারের বেশি লোক ঘরবাড়ি হারিয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন