ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:২৬ এএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তি আলোচনা ও বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে আন্তর্জাতিক শান্তি ও আস্থা ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এই প্রস্তাব দেন।
বার্তা সংস্থা আনাদোলুর খবর অনুসারে, তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন,চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ।
যুদ্ধের অবসানের জন্য শান্তি আলোচনার আয়োজন করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে।”বৈঠকে দুই নেতা শান্তি প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এরদোয়ান জোর দিয়ে বলেন, “একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের অবসানে চেষ্টা করা জরুরি। আলোচনায় উভয় পক্ষের স্বার্থকে গুরুত্ব দেয়া হলে অগ্রগতি অর্জন করা যেতে পারে।” এই সময় তিনি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শান্তি প্রচেষ্টার প্রতি আঙ্কারার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এছাড়াও দুই নেতা তাদের বৈঠকে ফিলিস্তিন ও সিরিয়ার পরিস্থিতি এবং দক্ষিণ ককেশাসের শান্তি প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।তুরস্কের এই প্রস্তাব এমন সময় এলো, যখন ইউক্রেন যুদ্ধ অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ বাড়ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন