বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিলো বেলারুশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:১৭ এএম

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিলো বেলারুশ

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিলিয়াটস্কি ও বিরোধী নেতা মারিয়া কোলেসনিকোভাসহ মোট ১২৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে বেলারুশ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বেলারুশবিষয়ক মার্কিন বিশেষ দূত জন কোয়েলের সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর আলোচনার পরই এই মুক্তির সিদ্ধান্ত আসে।

বন্দিদের মুক্তি দেওয়ার আগে যুক্তরাষ্ট্র মিনস্কের পটাশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। পটাশ হচ্ছে সারের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং বেলারুশ বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে বেলারুশবিষয়ক বিশেষ দূত হিসেবে জন কোয়েলকে নিয়োগ দেন। সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশে এক হাজারের বেশি রাজনৈতিক বন্দির মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কোয়েলকে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউরোপীয় ইউনিয়ন লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি।