সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মরক্কোয় আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৭

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:১২ পিএম

মরক্কোয় আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৭

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৭ জনে। রোববারের এই দুর্যোগের খবর আজ সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ২এম জানিয়েছে।

সাফি প্রদেশটি রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বন্যায় আহত অন্তত ১৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উদ্ধার অভিযান এখনো চলছে।

খবরে আরও জানানো হয়, মাত্র এক ঘণ্টার প্রবল বৃষ্টিতেই সাফির পুরোনো শহরাঞ্চলের ঘরবাড়ি ও দোকানপাট পানিতে তলিয়ে যায়। বন্যার তীব্র স্রোতে রাস্তায় থাকা গাড়ি ভেসে যায় এবং আশপাশের বহু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

উল্লেখ্য, টানা সাত বছর ধরে চলা খরার পর মরক্কো বর্তমানে ভারী বৃষ্টিপাত ও অ্যাটলাস পর্বতমালায় তুষারপাতের মুখে পড়েছে। দীর্ঘ খরা দেশটিতে বেশ কয়েকটি প্রধান জলাধার প্রায় শূন্য করে দিয়েছিল।