সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নিজ দেশের সৈন্যদের লক্ষ্য করে ইসরায়েলিদের পাথর নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১১:৩৭ এএম

নিজ দেশের সৈন্যদের লক্ষ্য করে ইসরায়েলিদের পাথর নিক্ষেপ

ইসরায়েলে অভ্যন্তরীণ সংঘাত

ইসরায়েলের অভ্যন্তরীণ সংঘাত ও অস্থিরতা এক নতুন এবং জটিল পর্যায়ে প্রবেশ করেছে। দেশটির হোম ফ্রন্ট কমান্ড থেকে গত রাতে প্রকাশিত এক আনুষ্ঠানিক চিঠিতে এমন ইঙ্গিত পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে ইসরায়েলে চলমান সংঘাত ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্যাপক সামরিক সেন্সরশিপ জারি রয়েছে। 

এর মধ্যেই বিভিন্ন সূত্রে জানা গেছে যে, স্থানীয় বাসিন্দারা খোদ ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে পাথর ছুড়ছে। হিব্রু ভাষার কিছু সংবাদমাধ্যমে এই পাথর ছোড়ার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ প্রকাশিত হলেও সামরিক কর্তৃপক্ষ এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রচার করতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে।

হোম ফ্রন্ট কমান্ড তাদের চিঠিতে অত্যন্ত প্রচ্ছন্ন ও সূক্ষ্ম বার্তার মাধ্যমে বিক্ষোভকারী বাসিন্দাদের এক প্রকার হুমকি দিয়েছে দেশটির অভ্যন্তরীণ মহলের দাবি, যখন নিরাপত্তা বাহিনী জনশৃঙ্খলা ও আইন প্রয়োগের জন্য কাজ করছে।

তখন কিছু বাসিন্দা সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে। এই ঘটনাগুলোকে প্রাথমিক পর্যায়েই দমন করতে চেয়েছিল তেল আবিব প্রশাসন, কিন্তু পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাওয়ায় শেষ পর্যন্ত প্রকাশ্যে এই সতর্কবার্তা জারি করতে হয়েছে।মূলত গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সামরিক কমান্ডারদের হত্যার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। 

সেই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনীও ইসরায়েল ও অধিকৃত অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বাহ্যিক যুদ্ধের পাশাপাশি এখন খোদ ইসরায়েলের ভেতরে নিজ দেশের নিরাপত্তা বাহিনীর ওপর এই হামলার ঘটনা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: তাসনিম নিউজ