মে ২৭, ২০২৬, ১০:৫৭ এএম
ইবোলা ভাইরাসের নতুন ভ্যাকসিন তৈরির দাবি করেছে রাশিয়া। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং প্রতিবেশী উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে এই ঘোষণা এলো। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, এই ভ্যাকসিনটি মূলত ভাইরাসের বিরল বুন্দিবুগিও স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।
বর্তমানে এই সুনির্দিষ্ট স্ট্রেইনের জন্য অনুমোদিত কোনো চিকিৎসা নেই।বুন্দিবুগিও সবচেয়ে কম পরিচিত এবং অত্যন্ত বিপজ্জনক ইবোলা ভাইরাসের ধরনগুলোর একটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রয়টার্সের তথ্য অনুযায়ী, এই ভাইরাসের বিরুদ্ধে ব্যবহারের জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক ছিল না। রাশিয়ার এই নতুন আবিষ্কারের ঘোষণা বিশ্বব্যাপী আশা জাগালেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতার কথা বলেছেন।
ব্যাপক ব্যবহারের আগে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্ণাঙ্গ তথ্য, পিয়ার-রিভিউড প্রকাশনা এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা অপরিহার্য বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা।ভ্যাকসিনটির কার্যকারিতা পুরোপুরি প্রমাণিত হতে আরও কিছু প্রক্রিয়া বাকি আছে।
তথ্যসূত্র: এনডিটিভি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন