রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৮, ২০২৬, ১১:১৪ এএম

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু

ফিলিপিন্সে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই দুর্যোগে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৫ জন।স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ভূমিকম্পে ৩৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশিরভাগই বাণিজ্যিক ভবন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে আফটারশক অনুভূত হয়। সকাল ১১টা পর্যন্ত ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ৭। 

দক্ষিণাঞ্চলীয় সোক্সারগেন শহরে এই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি ছিল।প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপিন্স উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের বিপজ্জনক এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।