রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তিস্তা মহাপরিকল্পনা সব অগ্রগতি পর্যবেক্ষণ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৯:৫৯ পিএম

তিস্তা মহাপরিকল্পনা সব অগ্রগতি পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০ যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা ভারতের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।শুক্রবার নয়া দিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে আগেই জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের সব ধরনের অগ্রগতি ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ ভারত সামগ্রিকভাবে বিবেচনায় রাখবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফরকালে তিস্তা মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা করায় বিষয়টি নতুন গুরুত্ব পেয়েছে। যদিও চীনের দাবি, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়, তবুও ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে নিয়মিত বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে। 

এই পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক উচ্চ পর্যায়ে নিতে প্রতিরক্ষা সহযোগিতার নতুন প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা চলছে।চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল জানান, প্রতিবেশী দেশগুলোতে এ ধরনের উন্নয়ন ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে থাকে। 

ভারতের ভাষ্যমতে, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থেই তাদের এই নজরদারি।তিস্তা পানির ন্যায্য হিস্যা দাবি করে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে পানি বণ্টন চুক্তি আজও ঝুলে আছে।