রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১২:১৫ পিএম

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ছবি - সংগৃহীত

কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক স্থাপনায় বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এই হামলায় গোলাবারুদ গুদাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে জানা গেছে, কুয়েতের ক্যাম্প আল আদিরি ও আলি আল সালেম বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়।

হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি। তিনি বলেছেন, যেকোনো আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী চূড়ান্ত ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাবে। তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সমালোচনা করে হুঁশিয়ারি দেন। বিবৃতিতে তিনি বলেন, একের পর এক সামরিক পরাজয়ের পর যুক্তরাষ্ট্র এখন বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, যা কোনোভাবেই সফল হবে না।

বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, সশস্ত্র বাহিনী, ইরানের জনগণ ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে ঐক্য আরও জোরদার করা হবে। আগের সংঘাতের তুলনায় যুক্তরাষ্ট্রকে এবার আরও চড়া মূল্য দিতে হবে বলে তিনি অঙ্গীকার করেন।

কুয়েতে মার্কিন অস্ত্র ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে ইরান এই হামলা চালিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। ইরানের দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম— পুরো দেশের শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় ভরসা হিসেবে দেশটির শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে উল্লেখ করা হয়। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।