জুলাই ১৯, ২০২৬, ০৫:৪২ পিএম
ইরানের পারমাণবিক সংস্থা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বাহিনী দেশটির খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে সংস্থাটি জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে।নির্মাণাধীন এই প্রকল্পে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে অভিযোগ ইরানের।
হামলার পরপরই ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তবে এই হামলায় বিদ্যুৎকেন্দ্রটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালে। ইরানের পারমাণবিক শক্তি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হয় এটি।ঘটনার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন