রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদে আছড়ে পড়ল ইলন মাস্কের স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের অংশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ০৪:২৪ পিএম

চাঁদে আছড়ে পড়ল ইলন মাস্কের স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের অংশ

Ai - ছবি

ইলন মাস্কের মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি ফ্যালকন-৯ রকেটের অবশিষ্টাংশ চাঁদের পৃষ্ঠে উচ্চগতিতে আছড়ে পড়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। বুধবার ভোরের দিকে সংঘটিত এই ঘটনাটি নিশ্চিত করার জন্য টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রায় চার হাজার কেজি ওজনের ওই রকেটের অংশটি এর আগে চন্দ্রযান উৎক্ষেপণে ব্যবহৃত হয়েছিল।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রকেটের এই অংশটি ঘণ্টায় প্রায় আট হাজার ৬৯০ কিলোমিটার গতিতে চাঁদের আইনস্টাইন ক্রেটার এলাকায় আঘাত হানে।চাঁদের কক্ষপথে সেসময় নির্দিষ্ট কোনো মহাকাশযান না থাকায় সংঘর্ষের সরাসরি ছবি পাওয়া যায়নি, তবে উড়ে যাওয়া ধুলার মেঘ দেখে বিজ্ঞানীরা বিষয়টি যাচাই করছেন। 

স্পেসএক্স জানিয়েছে যে এটি কোনো পরিকল্পিত আঘাত ছিল না, বরং সৌর বিকিরণ ও মহাকর্ষীয় টানে কক্ষপথ বদলে এটি চাঁদের দিকে ধেয়ে যায়। সাধারণত পৃথিবীর কাছাকাছি মিশনে ব্যবহৃত রকেটের অংশ বায়ুমণ্ডলে পুড়ে গেলেও দূরবর্তী মিশনে অতিরিক্ত জ্বালানির কারণে এগুলো মহাকাশেই থেকে যায়।

মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন যে চাঁদে রকেটের অংশ পতনের এমন ঘটনা অত্যন্ত বিরল।ভবিষ্যতে এ ধরনের অনিয়ন্ত্রিত সংঘর্ষ এড়ানোর কৌশল নিয়ে নাসা ও স্পেসএক্সসহ অন্যান্য মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করছে।