আগস্ট ১২, ২০২৬, ১০:৫৪ এএম
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আসন্ন বার্ষিক যৌথ সামরিক মহড়ার ঠিক প্রাক্কালে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন যে ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি সাতশ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে।
ঘটনার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ওয়াশিংটন ও টোকিওর সঙ্গে নিবিড়ভাবে তথ্য বিনিময় করা হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সন্দেহভাজন ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে সাগরে পতিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে আসন্ন যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়াসীমা হিসেবেই উত্তর কোরিয়া এই পদক্ষেপ গ্রহণ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন