বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভারত

জাতীয় ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৮:৩৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভারত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই আমন্ত্রণকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই আমন্ত্রণ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে কি না তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও কূটনৈতিক চ্যানেলে প্রক্রিয়াটি এগিয়ে চলেছে। 

এ ছাড়া বাংলাদেশে চলমান জ্বালানিসংকট ও অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ প্রসঙ্গে তিনি জানান, ভারতের অভ্যন্তরীণ চাহিদা ও শোধন ক্ষমতার বিষয়টি বিচার করে এই প্রস্তাব ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে।বিদ্যমান চুক্তি অনুযায়ী ডিজেল সরবরাহ অব্যাহত থাকার কথা জানিয়েছেন ভারতীয় এই কর্মকর্তা।

দ্বিপক্ষীয় এই সফরে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।পরবর্তী অগ্রগতি সাপেক্ষে সফরের সুনির্দিষ্ট তারিখ ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।