আগস্ট ২০, ২০২৬, ১০:২৩ এএম
কেনিয়ায় একটি সংরক্ষিত বনাঞ্চলে সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকালে সামবুরু কাউন্টির পার্বত্য এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ইকুয়েডরের শীর্ষ কর্মকর্তা ছাড়াও পাঁচজন মার্কিন নাগরিক রয়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, পর্যটকেরা হেলিকপ্টারটিতে করে প্রাকৃতিক দৃশ্য পর্যবেক্ষণ করছিলেন। মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটি আছড়ে পড়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
নিহতদের মধ্যে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক মিশেল সেনসি-কন্তুজি ও তার স্ত্রী রয়েছেন।ইকুয়েডরের রাষ্ট্রপতির দপ্তর এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন